ঢাকা টু ময়মনসিংহ ও ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা, টিকিট কাটার নিয়ম, স্টেশন লিস্ট এই সকল বিষয়ে আজকের আর্টিকেল এর মাধ্যমে আপনাদেরকে তথ্য দেওয়া হবে।
যে তথ্যগুলো আপনাদের ট্রেন যাত্রায় অনেকটা সহায়ক হবে। তাহলে চলুন নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক ঢাকা টু ময়মনসিংহ ট্রেন সম্পর্কিত সকল তথ্য।
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ২০২৬
ঢাকা টু ময়মনসিংহ দিন এবং রাতের বিভিন্ন সময় ৭টি ট্রেন চলাচল করে থাকে সেগুলো হলো: তিস্তা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও হাওর এক্সপ্রেস। এই সবগুলো ট্রেনের সময়সূচী নিচে দেওয়া হলো:
| ট্রেনের নাম/নাম্বার | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধের দিন | সময় লাগে |
|---|---|---|---|---|
| তিস্তা এক্সপ্রেস (৭০৭) | সকাল ৭:৩০ মিনিট | সকাল ১০:৩২ মিনিট | সোমবার | ৩ ঘন্টা ০২ মিনিট |
| জামালপুর এক্সপ্রেস (৭৯৯) | সকাল ১০:০০ মিনিট | দুপুর ১:০৫ মিনিট | রবিবার | ৩ ঘন্টা ০৫ মিনিট |
| অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৫) | সকাল ১১:৩০ মিনিট | দুপুর ২:৩৫ মিনিট | বন্ধ নেই | ৩ ঘন্টা ০৫ মিনিট |
| মোহনগঞ্জ এক্সপ্রেস (৭৮৯) | দুপুর ১:১৫ মিনিট | বিকাল ৪:১০ মিনিট | বুধবার | ২ ঘন্টা ৫৫ মিনিট |
| যমুনা এক্সপ্রেস (৭৪৫) | বিকাল ৪:৪৫ মিনিট | রাত ৮:৩২ মিনিট | বন্ধ নেই | ৩ ঘন্টা ৪৭ মিনিট |
| ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩) | সন্ধ্যা ৬:১৫ মিনিট | রাত ৯:২৩ মিনিট | বন্ধ নেই | ৩ ঘন্টা ০৮ মিনিট |
| হাওর এক্সপ্রেস (৭৭৭) | রাত ১০:১৫ মিনিট | রাত ১:১৫ মিনিট | শুক্রবার | ৩ ঘন্টা ০০ মিনিট |
প্রতিটিতে নির্দিষ্ট সময়ে স্টেশন থেকে ছেড়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন ট্রেন ছাড়ার কমপক্ষে আধা ঘন্টা আগে স্টেশনে গিয়ে পৌঁছানো।
ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬
ময়মনসিংহ টু ঢাকা ট্রেন ছাড়ার সময়, পৌঁছানোর সময়, বন্ধের দিন এবং কতক্ষণ সময় লাগে তা নিচে দেওয়া হলো:
| ট্রেনের নাম/নাম্বার | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধের দিন | সময় লাগে |
|---|---|---|---|---|
| মোহনগঞ্জ এক্সপ্রেস (৭৯০) | রাত ১:৩০ মিনিট | ভোর ৪:৫৫ মিনিট | বুধবার | ৩ ঘন্টা ২৫ মিনিট |
| যমুনা এক্সপ্রেস (৭৪৬) | ভোর ৪:৩০ মিনিট | সকাল ৮:০০ মিনিট | বন্ধ নেই | ৩ ঘন্টা ৩০ মিনিট |
| ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৪) | সকাল ৮:৫৫ মিনিট | দুপুর ১২:১৫ মিনিট | বন্ধ নেই | ৩ ঘন্টা ২০ মিনিট |
| হাওর এক্সপ্রেস (৭৭৮) | সকাল ১০:৩৪ মিনিট | দুপুর ১:৫৫ মিনিট | শনিবার | ৩ ঘন্টা ২১ মিনিট |
| তিস্তা এক্সপ্রেস (৭০৮) | সন্ধ্যা ৫:০৬ মিনিট | রাত ৮:৩০ মিনিট | সোমবার | ৩ ঘন্টা ২৪ মিনিট |
| অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৬) | সন্ধ্যা ৭:৪৮ মিনিট | রাত ১০:৫৫ মিনিট | বন্ধ নেই | ৩ ঘন্টা ০৭ মিনিট |
| জামালপুর এক্সপ্রেস (৮০০) | রাত ৮:৪০ মিনিট | রাত ১১:৫৫ মিনিট | রবিবার | ৩ ঘন্টা ১৫ মিনিট |
ঢাকা থেকে ময়মনসিংহ কমিউটার ট্রেনের সময়সূচী
ঢাকা থেকে ময়মনসিংহ চলাচলকারী কমিউটার ট্রেনের সময়সূচী, বন্ধের দিন এবং কতক্ষণ সময় লাগে তা নিচে দেওয়া হলো:
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধের দিন | সময় লাগে |
|---|---|---|---|---|
| বলাকা কমিউটার | ভোর ৪:৪৫ মিনিট | সকাল ৮:১৫ মিনিট | বন্ধ নেই | ৩ ঘন্টা ৩০ মিনি |
| দেওয়ানগঞ্জ কমিউটার | ভোর ৫:৪০ মিনিট | সকাল ৮:৫২ মিনিট | বন্ধ নেই | ৩ ঘন্টা ১২ মিনিট |
| মহুয়া কমিউটার | সকাল ৮:১৫ মিনিট | সকাল ১১:৪৮ মিনিট | বন্ধ নেই | ৩ ঘন্টা ৩৩ মিনিট |
| জামালপুর কমিউটার | বিকাল ৩:৪০ মিনিট | সন্ধ্যা ৬:৪৭ মিনিট | বন্ধ নেই | ৩ ঘন্টা ০৭ মিনিট |
| ভাওয়াল এক্সপ্রেস | রাত ৮:১৫ মিনিট | রাত ১১:১৫ মিনিট | বন্ধ নেই | ৩ ঘন্টা ০০ মিনিট |
ঢাকা থেকে ময়মনসিংহ ট্রেনের ভাড়া কত
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের ভাড়া সর্বনিম্ন ১৪৫ টাকা থেকে সর্বোচ্চ ৫৫১ টাকা। প্রতিটি ট্রেনের আসন বা ক্লাস অনুযায়ী এই ভাড়া নির্ধারণ হয়ে থাকে। প্রতিটি ট্রেনের আলাদা আলাদা ভাড়ার তালিকা দেওয়া হলো:
তিস্তা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন চেয়ার | ১৪৫ টাকা |
| ফার্স্ট ক্লাস সিট | ২২৫ টাকা |
| স্নিগ্ধা | ২৭৬ টাকা |
| এসি সিট | ৩৩৪ টাকা |
জামালপুর এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন চেয়ার | ১৪৫ টাকা |
| স্নিগ্ধা | ২৭৬ টাকা |
অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন | ১২০ টাকা |
| শোভন চেয়ার | ১৪৫ টাকা |
| ফার্স্ট ক্লাস চেয়ার | ২২৫ টাকা |
| ফার্স্ট ক্লাস সিট | ২২৫ টাকা |
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন চেয়ার | ১৪৫ টাকা |
| স্নিগ্ধা | ২৭৬ টাকা |
| এসি সিট | ৩৩৪ টাকা |
যমুনা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন | ১২০ টাকা |
| শোভন চেয়ার | ১৪৫ টাকা |
| ফার্স্ট ক্লাস চেয়ার | ২২৫ টাকা |
| ফার্স্ট ক্লাস সিট | ২২৫ টাকা |
ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন চেয়ার | ১৪৫ টাকা |
| স্নিগ্ধা | ২৭৬ টাকা |
হাওর এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন | ১২০ টাকা |
| শোভন চেয়ার | ১৪৫ টাকা |
| ফাস্ট বার্থ | ৩৮৪ টাকা |
| এসি বার্থ | ৫৫১ টাকা |
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের টিকিট কাটার নিয়ম
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের টিকিট অনলাইন এর মাধ্যমে কয়েকটি ধাপ অনুসরণ করে বুকিং দিতে পারবেন। ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের টিকিট কাটার প্রতিটি ধাপ নিচে দেওয়া হলো:
১. প্রথমে একটি মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে সার্চ করে Bangladesh Railway এর অফিসিয়াল ওয়েবসাইট এর মধ্যে যেতে হবে।
২. এবার সেই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করা হবে যার নামে একাউন্ট তৈরি করবেন তার ভোটার কার্ড অনুযায়ী সকল তথ্য দিবেন দিয়ে একটি অ্যাকাউন্ট করবেন। তারপর নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন।
৩. ওয়েবসাইটের হোমপেজে কয়েকটি অপশন থাকবে প্রথমে ঢাকা টু ময়মনসিংহ রুট নির্বাচন করতে হবে, তারিখ নির্বাচন করতে হবে, ক্লাস বা আসন বিভাগ নির্বাচন করতে হবে এবং Search Train বাটনে প্রেস করতে হবে।
৪. নির্দিষ্ট তারিখে চলাচলকারী সকল ট্রেনের নাম চলে আসবে সেখান থেকে যে টিকিট কাটতে চাচ্ছেন সেই ট্রেনের নামের নিচে ক্লাস বা আসন অনুযায়ী Book Now বাটনে প্রেস করতে হবে।
৫. একটি ট্রেনের অনেকগুলো কোচ থাকে সিট ফাঁকা রয়েছে এরকম দেখে একটি কোচ সিলেক্ট করবেন তারপর সেই কোচ অনুযায়ী সিট নির্বাচন করতে হবে। সিট নির্বাচন করে Continue Purchase বাটনে প্রেস করতে হবে।
৬. অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া মোবাইল নাম্বারে ৪ সংখ্যার ভেরিফিকেশন কোড পাঠানো হবে নির্দিষ্ট জায়গায় কোডটি বসিয়ে ভেরিফাই করে নিতে হবে।
৭. টিকিট ক্রয়কারী ব্যক্তির কিছু তথ্য দিতে হবে যেমন নাম, জেন্ডার, মোবাইল নাম্বার এবং জিমেইল। সবগুলো সঠিকভাবে দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে।
৮. টিকিটের মূল্য পেমেন্ট করতে হবে সেজন্য যেকোন একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টিকিটের মূল্য পেমেন্ট করে দিবেন।
৯. টিকিটের মূল্য পেমেন্ট করলে টিকিট কাটার সম্পন্ন হয়ে যাবে এবং টিকিটের অনলাইন কপি দিয়ে দেয়া হবে সেটা মোবাইলে সংগ্রহ করে রেখে দিলেই সেই টিকিট দিয়ে ট্রেন যাত্রা করতে পারবেন।
ঢাকা টু ময়মনসিংহ ট্রেন স্টেশন লিস্ট
ঢাকা টু ময়মনসিংহ রুটে চলাচলকারী ট্রেন কয়েকটি স্টেশনে যাত্রা বিরতি নিয়ে চলাচল করে থাকে। নিচে ঢাকা টু ময়মনসিংহ ট্রেন স্টেশন লিস্ট দেওয়া হলো:
- ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- জয়দেবপুর রেলওয়ে স্টেশন
- শ্রীপুর রেলওয়ে স্টেশন
- কাওরাইদ রেলওয়ে স্টেশন
- গফরগাঁও রেলওয়ে স্টেশন
- ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন
ঢাকা থেকে ময়মনসিংহ ট্রেনে যেতে কতক্ষণ সময় লাগে
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনে যেতে ট্রেন অনুযায়ী সর্বনিম্ন ২ ঘন্টা ৫৫ মিনিট থেকে সর্বোচ্চ ৩ ঘন্টা ৪৭ মিনিট পর্যন্ত সময় লাগে। তবে রাস্তায় কোন ধরনের সমস্যা হলে সময় কিছুটা বেশি লাগতে পারে।
ঢাকা টু ময়মনসিংহ কত কিলোমিটার
ঢাকা টু ময়মনসিংহ রেল পথে দূরত্ব প্রায় ১২৩ কিলোমিটার এবং ঢাকা টু ময়মনসিংহ সড়ক পথে দূরত্ব প্রায় ১১৩ কিলোমিটার।
লেখকের মন্তব্য
আশা করছি প্রিয় বন্ধুরা আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পেরেছেন ঢাকা টু ময়মনসিংহহ ও ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা, টিকিট কাটার নিয়ম এবং আরো বেশি বিষয়।
ট্রেন ভ্রমণে এই তথ্যগুলো অনেকটা উপকারে আসবে। এই বিষয়ে যদি আরো কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন এবং এরকম আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া জানতে আমাদের ওয়েবসাইট ফলো করুন।






