ঢাকা টু কক্সবাজার ও কক্সবাজার টু ঢাকা বাস ভাড়া, বাসের সময়সূচী, টিকিট কাটার নিয়ম ও কাউন্টার নাম্বার সহ এই সম্পর্কে আরো বেশ কিছু বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়া হবে যা বাস ভ্রমণে অনেকটা উপকারে আসবে।
তাহলে চলুন নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক ঢাকা টু কক্সবাজার ও কক্সবাজার টু ঢাকা বাসের সময়সূচী এবং ভাড়ার তালিকা সহ এই সম্পর্কিত সকল বিষয়ে।
ঢাকা টু কক্সবাজার বাসের সময়সূচী ২০২৬
ঢাকা টু কক্সবাজার প্রতিদিন অনেকগুলো বাস চলাচল করে থাকে যেগুলো দিন এবং রাতের বিভিন্ন সময়ে চলাচল করে। সবগুলো বাসের নাম এবং সময়সূচী নিচে দেওয়া হলো:
| বাসের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | সময় লাগে |
|---|---|---|---|
| রিলাক্স ট্রান্সপোর্ট | রাত ১০:৩০ মিনিট | সকাল ৮:০০ মিনিট | ৯ ঘন্টা ৩০ মিনিট |
| শান্ত ট্রাভেলস | রাত ১০:৪৫ মিনিট | সকাল ৭:৩০ মিনিট | ৮ ঘণ্টা ৪৫ মিনিট |
| হানিফ এন্টারপ্রাইজ | সকাল ৬:৩০ মিনিট | দুপুর ২:০১ মিনিট | ৭ ঘন্টা ৩১ মিনিট |
| রয়েল কক্স সার্ভিস | সন্ধ্যা ৭:৩০ মিনিট | সকাল ৬:০০ মিনিট | ১০ ঘন্টা ৩০ মিনিট |
| কাতার পরিবহন | সন্ধ্যা ৭:৩০ মিনিট | ভোর ৫:০০ মিনিট | ৯ ঘন্টা ৩০ মিনিট |
| সেন্টমার্টিন ট্রাভেলস | রাত ৮:০০ মিনিট | সকাল ৬:১৫ মিনিট | ১০ ঘন্টা ১৫ মিনিট |
| এম আর পরিবহন | রাত ৮:৩০ মিনিট | সকাল ৬:৩০ মিনিট | ১০ ঘন্টা ০০ মিনিট |
| এভারগ্রিন ট্রান্সপোর্ট | রাত ৮:৩০ মিনিট | সকাল ৭:০০ মিনিট | ১০ ঘন্টা ৩০ মিনিট |
| রয়েল কোচ | রাত ৮:৪৫ মিনিট | সকাল ৮:৩০ মিনিট | ১১ ঘন্টা ৪৫ মিনিট |
| সুলতানা ট্রাভেলস | রাত ৯:০০ মিনিট | সকাল ৬:৫০ মিনিট | ৯ ঘন্টা ৫০ মিনিট |
| সোহাগ পরিবহন | রাত ৯:০০ মিনিট | সকাল ৫:০০ মিনিট | ৮ ঘন্টা ০০ মিনিট |
| এম আর পরিবহন | রাত ১০:৪৫ মিনিট | ভোর ৫:০০ মিনিট | ৬ ঘন্টা ১৫ মিনিট |
| হানিফ এন্টারপ্রাইজ | রাত ১১:০০ মিনিট | সকাল ৯:০০ মিনিট | ১০ ঘন্টা ০০ মিনিট |
| সেন্টমার্টিন হুন্ডাই | রাত ১১:০০ মিনিট | সকাল ৭:৩০ মিনিট | ৮ ঘন্টা ৩০ মিনিট |
| এভারগ্রীন ট্রান্সপোর্ট | রাত ১১:৩০ মিনিট | সকাল ৯:৩০ মিনিট | ১০ ঘন্টা ০০ মিনিট |
| সেন্টমার্টিন ট্রাভেলস | রাত ১১:৫৫ মিনিট | সকাল ৯:০০ মিনিট | ৯ ঘন্টা ০৫ মিনিট |
ঢাকা টু কক্সবাজার রুটে আরো অনেক কোম্পানির বাস চলাচল করে থাকে যেগুলো অনলাইনে নেই আপনারা চাইলে সরাসরি কাউন্টার থেকে বুকিং করে সেগুলো বাসের মাধ্যমেও যেতে পারবেন।
কক্সবাজার টু ঢাকা বাসের সময়সূচী ২০২৬
কক্সবাজার টু ঢাকা রুটে দিন এবং রাতের বিভিন্ন সময়ে অনেকগুলো বাস চলাচল করে থাকে সেগুলো বাসের নাম ও সময়সূচী নিচে দেওয়া হলো:
| বাসের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | সময় লাগে |
|---|---|---|---|
| হানিফ এন্টারপ্রাইজ | সকাল ৮:০০ মিনিট | বিকেল ৫:৩০ মিনিট | ৯ ঘন্টা ০০ মিনিট |
| হানিফ এন্টারপ্রাইজ | সকাল ৯:০০ মিনিট | সন্ধ্যা ৭:০০ মিনিট | ১০ ঘন্টা ০০ মিনিট |
| সেন্টমার্টিন হুন্ডাই | সকাল ১০:৩০ মিনিট | রাত ৯:০০ মিনিট | ১০ ঘন্টা ৩০ মিনিট |
| সোহাগ পরিবহন | সকাল ১১:০০ মিনিট | সন্ধ্যা ৭:০০ মিনিট | ৮ ঘন্টা ০০ মিনিট |
| এভারগ্রীন ট্রান্সপোর্ট | দুপুর ২:৪৫ মিনিট | রাত ১২:৪৫ মিনিট | ১০ ঘন্টা ০০ মিনিট |
| এম আর পরিবহন | বিকাল ৫:৩০ মিনিট | ভোর ৫:৩০ মিনিট | ১১ ঘন্টা ৩০ মিনিট |
| সোহাগ পরিবহন | রাত ৯:১৫ মিনিট | ভোর ৫:১৫ মিনিট | ৮ ঘন্টা ০০ মিনিট |
| হানিফ এন্টারপ্রাইজ | রাত ১০:৩০ মিনিট | সকাল ৭:৩০ মিনিট | ৯ ঘন্টা ০০ মিনিট |
| এভারগ্রীন ট্রান্সপোর্ট | রাত ৮:৩০ মিনিট | সকাল ৮:০০ মিনিট | ১১ ঘন্টা ৩০ মিনিট |
| হানিফ এন্টারপ্রাইজ | রাত ১১:০০ মিনিট | সকাল ৮:০০ মিনিট | ৯ ঘন্টা ০০ মিনিট |
| হানিফ এন্টারপ্রাইজ | রাত ১১:১৫ মিনিট | সকাল ৮:৩০ মিনিট | ৯ ঘন্টা ১৫ মিনিট |
এখানে উল্লেখিত বাস গুলো আপনারা অনলাইনের মাধ্যমে বুকিং করতে পারবেন এছাড়াও আরো অনেক বাস রয়েছে যেগুলো সরাসরি কাউন্টার থেকে বুকিং করতে পারবেন।
ঢাকা টু কক্সবাজার বাস ভাড়া ২০২৬
ঢাকা টু কক্সবাজার বিভিন্ন কোম্পানির এসি ও নন এসি বাস চলাচল করে থাকে সেগুলো বাসের ভাড়ার তালিকা নিচে দেওয়া হলো:
| বাসের নাম | এসি ভাড়া | নন এসি ভাড়া |
|---|---|---|
| রিলাক্স ট্রান্সপোর্ট | ১৪০০/১৬০০ টাকা | ❎❎ |
| শান্ত ট্রাভেলস | ১৮০০ টাকা | ❎❎ |
| হানিফ এন্টারপ্রাইজ | ❎❎ | ১২০০ টাকা |
| রয়েল কক্স সার্ভিস | ১৮০০ টাকা | ❎❎ |
| কাতার পরিবহন | ১৫০০ টাকা | ❎❎ |
| সেন্টমার্টিন ট্রাভেলস | ২০০০ টাকা | ❎❎ |
| এম আর পরিবহন | ১৩০০/১৬০০ টাকা | ❎❎ |
| এভারগ্রিন ট্রান্সপোর্ট | ১৫০/১৮০০ টাকা | ❎❎ |
| রয়েল কোচ | ২০০০ টাকা | ❎❎ |
| সুলতানা ট্রাভেলস | ১৮০০/২০০০ টাকা | ❎❎ |
| সোহাগ পরিবহন | ২২৫০ টাকা | ❎❎ |
| সেন্টমার্টিন হুন্ডাই | ২২০০ টাকা | ❎❎ |
কক্সবাজার টু ঢাকা বাস ভাড়া ২০২৬
কক্সবাজার টু ঢাকা রুটে চলাচলকারী কয়েকটি বাসের নাম এবং এসি ও নন এসি ভাড়ার তালিকা নিচে দেওয়া হলো:
| বাসের নাম | এসি ভাড়া | নন এসি ভাড়া |
|---|---|---|
| হানিফ এন্টারপ্রাইজ | ২১০০ টাকা | ১২০০ টাকা |
| সেন্টমার্টিন হুন্ডাই | ২২০০ টাকা | ❎❎ |
| সোহাগ পরিবহন | ২২৫০ টাকা | ❎❎ |
| এভারগ্রীন ট্রান্সপোর্ট | ২০০০/২২০০ টাকা | ❎❎ |
| এম আর পরিবহন | ১৫০০/১৮০০ টাকা | ❎❎ |
ঢাকা টু কক্সবাজার স্লিপার বাস ভাড়া ২০২৬
ঢাকা টু কক্সবাজার স্লিপার বাসের ভাড়া ২০০০ টাকা থেকে ২৭০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। স্লিপার বাস এর ধরন বিভিন্ন রকম হয়ে থাকে যেমন এসি ও নন এসি, সিঙ্গেল স্লিপার ও ডাবল স্লিপার। এছাড়াও আরো বেশ কিছু কোয়ালিটি অনুযায়ী ভাড়া কম বেশি হয়ে।
বিশেষ করে ভালো কোয়ালিটি স্লিপার বাসের ভাড়া অন্যান্য বাসের থেকে বেশি হয়ে থাকে। স্লিপার বাস বুকিং করার আগে আপনারা সেই বাস সম্পর্কে ভালোভাবে জেনে নিবেন অথবা দেখে নিবেন। তারপর ভাড়া মিটিয়ে বাসে উঠবেন।
ঢাকা টু কক্সবাজার বাস টিকেট কাটার নিয়ম
মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করে অনলাইনের মাধ্যমে ঢাকা টু কক্সবাজার বাসের টিকিট কাটতে পারবেন। বাসের টিকিট বুকিং দেওয়ার ধাপগুলো নিচে দেওয়া হলো:
১. গুগলে সার্চ করে shohoz.com এই ওয়েবসাইটের মধ্যে যেতে হবে তারপরে সেই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করে লগইন করে নিতে হবে।
২. শুধু যাওয়ার টিকিট কাটলে One Way আর যাওয়া আসা একসাথে কাটলে Round Way সিলেক্ট করতে হবে। তারিখ সিলেক্ট করে Search বাটনে প্রেস করতে হবে।
৩. নির্দিষ্ট তারিখে চলাচলকারী সকল বাসের লিস্ট চলে আসবে সেখান থেকে যেই বাসের টিকিট বুকিং করতে চান সেই বাসের নামের পাশে Book Ticket বাটনে প্রেস করতে হবে।
৪. বাসের সিট নির্বাচন করতে হবে তারপরে বোর্ডিং পয়েন্ট এবং ড্রপিং পয়েন্ট নির্বাচন করে পরবর্তী ধাপে যেতে হবে।
৫. টিকিট ক্রয়কারী ব্যক্তির কিছু তথ্য দিতে হবে যেমন নাম, জেন্ডার, মোবাইল নাম্বার ও জিমেইল। সবগুলো সঠিক দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে।
৬. টিকিটের মূল্য পেমেন্ট করতে হবে সেজন্য যেকোন একটি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে নির্দিষ্ট পরিমাণ টিকিটের মূল্য পেমেন্ট করে দিবেন।
৭. পেমেন্ট করা হয়ে গেলে টিকিট কাটা সম্পন্ন হয়ে যাবে তারপরে টিকিটের একটি অনলাইন কপি পেয়ে যাবেন সেটা মোবাইলে রেখে দিতে পারেন অথবা প্রিন্ট করে নিতে পারেন।
এভাবেই খুব সহজে মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করে নিজের মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে ঢাকা টু কক্সবাজার বাসের টিকিট অগ্রিম বুকিং দিতে পারবেন।
ঢাকা টু কক্সবাজার বাস কাউন্টার নাম্বার
ঢাকা টু কক্সবাজার রুটে যেগুলো বাস চলাচল করে থাকে এগুলো বাস ঢাকার বিভিন্ন কাউন্টার থেকে ছেড়ে যায়। নিচে কাউন্টার নাম এবং নাম্বার দেওয়া হলো:
| কাউন্টার ও বাসের নাম | কাউন্টার নাম্বার |
|---|---|
| আব্দুল্লাহপুর (হানিফ এন্টারপ্রাইজ) | ০১৭১৩০৪৯৫১৩ |
| কক্সবাজার (শান্ত ট্রাভেলস) | ০১৮৩৩৩৩৫৭৮০ |
| সায়দাবাদ (সোহাগ পরিবহন) | ০১৯২৬৬৯৯৩৬৭ |
| গাবতলী (রয়েল কোচ) | ০১৮৭২৭২৩২১২ |
| মিরপুর (এনা ট্রান্সপোর্ট) | ০১৯৫৮১৩৫১৬১ |
| গাবতলী (এম আর পরিবহন) | ০১৭১৫৭৭১০৯৯ |
| কক্সবাজার (সুলতানা ট্রাভেলস) | ০১৩০৬১২১৩৭৬ |
| আরামবাগ (সেন্টমার্টিন ট্রাভেলস) | ০১৩১৩৪৭৬৪১০ |
টিকিট বাস সম্পর্কিত যেকোনো বিষয়ে জানার জন্য এগুলো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কোন কাউন্টারের নাম্বার না পেলে ১৬৩৭৪ এই নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারেন।
ঢাকা থেকে কক্সবাজার যেতে বাসে কত সময় লাগে
ঢাকা থেকে কক্সবাজার বাসের মাধ্যমে যেতে বাস অনুযায়ী সর্বনিম্ন ৬ ঘন্টা ১৫ মিনিট থেকে ১১ ঘন্টা ৪৫ মিনিট পর্যন্ত সময় লাগে।
বিভিন্ন বাসের ক্ষেত্রে এই সময়টি কম বেশি হয়ে থাকে এছাড়াও রাস্তায় যেহেতু জ্যাম থাকে সেজন্য সময় কম বেশি হয়ে থাকে।
ঢাকা টু কক্সবাজার কত কিলোমিটার
ঢাকা টু কক্সবাজার সড়ক পথে আনুমানিক দূরত্ব প্রায় ৩৯৭ কিলোমিটার। এবং রেলপথে আনুমানিক দূরত্ব প্রায় ৪৬০ কিলোমিটার। সড়ক পথ এবং রেল পথের রাস্তা আলাদা হওয়ায় দূরত্ব কমবেশি হয়ে থাকে।
লেখকের মন্তব্য
প্রিয় বন্ধুরা আশা করছি আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পেরেছেন ঢাকা টু কক্সবাজার ও কক্সবাজার টু ঢাকা বাসের সময়সূচি এবং বাস ভাড়া সহ আরো গুরুত্বপূর্ণ বিষয়।
এই বিষয়ে আপনাদের আরো কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং এরকম আরো বিভিন্ন রুটের বাসের ভাড়া ও সময়সূচি জানতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন।






