অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে জানাবো অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ ও ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা। যারা অনার্সে হিসাববিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছো তাদের জন্য সবগুলো বইয়ের নাম জানা প্রয়োজন।

তাহলে চলো নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত হিসাববিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম এবং বিষয় কোড। এছাড়াও হিসাববিজ্ঞান বিভাগ কেমন হবে সেটাও জানানো হবে।

অনার্স ১ম বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা

অনার্স ১ম বর্ষের হিসাববিজ্ঞান বিভাগে মোট ৮ টি সাবজেক্ট রয়েছে বিষয় কোড সহ প্রতিটি বই এর নাম নিচে দেওয়া হলো:

ক্রমিক বইয়ের নাম বিষয় কোড
১ বাংলাদেশের ইতিহাস: ভাষা, সংস্কৃতি ও পরিচয় ২১৯৯০১
২ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২১৯৯০৩
৩ হিসাববিজ্ঞান নীতিমালা ২১২৫০১
৪ ব্যবসায় পরিচিতি ২১২৫০৩
৫ বাজারজাতকরণ নীতিমালা ২১২৩০৯
৬ অর্থায়নের নীতিমালা ২১২৪০৭
৭ ব্যবস্থাপনা নীতিমালা ২১২৬০৯
৮ ব্যষ্টিক অর্থনীতি ২১২২১৩

অনার্স ১ম বর্ষের হিসাববিজ্ঞান বিভাগে মোট ৮ টি সাবজেক্ট এর মধ্যে একটি বাধ্যতামূলক আর বই কেনার সময় অবশ্যই বিষয় কোড মিলিয়ে বই কিনতে হবে।

অনার্স ২য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা

অনার্স ২য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগে মোট ৭ টি বই রয়েছে। বিষয় কোড সহ সবগুলো বইয়ের নাম নিচে দেওয়া হলো:

ক্রমিক বইয়ের নাম বিষয় কোড
১ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ২২২৫০১
২ বাংলাদেশের করবিধি ২২২৫০৩
৩ ইন্টারমিডিয়েট একাউন্টিং ২২২৫০৫
৪ ব্যবসায় গণিত ২২২৫০৭
৫ ব্যবসায় পরিসংখ্যান ২২২৫০৯
৬ সামষ্টিক অর্থনীতি ২২২৫১১
৭ ব্যবসায় যোগাযোগ ও প্রতিবেদন লিখন ২২২৫১৩
আরো পড়ুন:  ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, টিউশন ফি, সাবজেক্ট লিস্ট ২০২৬

বইগুলো মেজর পার্টের অন্তর্ভুক্ত। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষে রয়েছে তারা বিষয় কোড গুলো মিলিয়ে এই বইগুলো সংগ্রহ করে পড়বে।

অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা

অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগে মোট ৮ টি বই রয়েছে। বিষয় কোড সহ সবগুলো বইয়ের নামের তালিকা নিচে দেওয়া হলো:

ক্রমিক বইয়ের নাম বিষয় কোড
১ নিরীক্ষা ও নিশ্চয়তা ২৩২৫০১
২ উচ্চতর হিসাববিজ্ঞান-১ ২৩২৫০৩
৩ উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান ২৩২৫০৫
৪ Management Accounting (In English) ২৩২৫০৭
৫ ব্যবসায় ও বাণিজ্যিক আইন ২৩২৫০৯
৬ শিল্পোদ্যোগ ২৩২৫১১
৭ Financial Management (In English) ২৩২৫১৩
৮ ব্যাংকিং ও বিমা-তত্ত্ব, আইন এবং হিসাব ২৩২৫১৫

পরীক্ষায় ভালো করার জন্য অবশ্যই তোমরা যখন তৃতীয় বর্ষে উঠে যাবে সাথে সাথে বইগুলো সংগ্রহ করে নেবে। তবে বইগুলো সংগ্রহ করার ক্ষেত্রে বিষয় কোড গুলো মিলিয়ে ভালো মানের বই নেওয়ার চেষ্টা করবে।

অনার্স ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা

অনার্স ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান বিভাগে মোট ১০ টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয় এর মধ্যে নয়টি লিখিত পরীক্ষা এবং একটি মৌখিক পরীক্ষা। নিচে অনার্স চতুর্থ বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের তালিকা দেওয়া হলো:

ক্রমিক বইয়ের নাম বিষয় কোড
১ Accounting Theory 242501
২ Advanced Auditing and Professional Ethics 242503
৩ Accounting Information Systems 242505
৪ Organizational Behavior 242507
৫ Corporate Law and Practices 242509
৬ Working Capital Management and Financial Statement Analysis 242511
৭ Advanced Accounting-II 242513
৮ Investment Analysis and Portfolio Management 242515
৯ Research Methodology (In English) 242517
১০ Viva-Voce (মৌখিক পরীক্ষা) 242518

অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন এজন্য চতুর্থ বর্ষে উঠলে সাথে সাথে বইগুলো সংগ্রহ করে ভালোভাবে পড়তে হবে।

অনার্স হিসাববিজ্ঞান সাবজেক্ট কেমন

বর্তমানে হিসাববিজ্ঞান একটি চাহিদা সম্পন্ন সাবজেক্ট। ব্যবসা-বাণিজ্য, হিসাব-নিকাশ বা কর্পোরেট ফাইন্যান্স এগুলো প্রতি আগ্রহ থাকলে তাদের জন্য এই সাবজেক্ট টি বেশ ভালো হবে। হিসাববিজ্ঞান সাবজেক্ট সম্পর্কে কিছু তথ্য নিচে দেওয়া হলো:

আরো পড়ুন:  নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তি যোগ্যতা, পড়ার খরচ ২০২৬

হিসাববিজ্ঞান সাবজেক্টের মূল বৈশিষ্ট্য

  • হিসাববিজ্ঞান মানে শুধু সাধারণ যোগ বিয়োগ বা সাধারণ গণিত নয়। এখানে মূলত ব্যবসায়ীক লেনদেন, ট্যাক্স আইন, কর্পোরেট হিসাব নিকাশ এবং আর্থিক সিদ্ধান্ত গ্রহণের কৌশল শেখানো হয়।
  • প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ ক্রমান্বয়ে ফিন্যান্স ও ম্যানেজমেন্ট এবং উচ্চতার হিসাব বিজ্ঞানের জটিল ও কঠিন ম্যাথ ও থিউরি শেখানো হয়।
  • ইংরেজি এবং বাংলা উভয় মিলে পড়ার ও পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলেও গাণিতিক অংশের টার্মগুলো ইংরেজিতে করতে হয়।

হিসাববিজ্ঞানের কিছু ইতিবাচক দিক

  • সরকারি ও বেসরকারি ব্যাংক, কর্পোরেট হাউস, এনজিও কিংবা ছোট বড় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে উচ্চ জব মার্কেট ভ্যালু রয়েছে। এগুলো প্রতিষ্ঠানে হিসাব নিকাশের জন্য দক্ষ ব্যক্তি প্রয়োজন হয়।
  • এই বিষয়গুলো সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করলে উচ্চমানের বেতন পাওয়ার সম্ভাবনা থাকে। প্রথম অবস্থায় কম বেতন থাকলেও অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে বেতন বাড়ে।
  • পড়াশোনা শেষ করার পরে যদি নিজে উদ্যোক্তা হতে চাই তাহলে এই জ্ঞান গুলো বেশ ভালো কাজে দেয়। উদ্যোক্তা হিসেবে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

এছাড়াও হিসাববিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়লে দেশি এবং বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিসিএস এর ক্ষেত্রে এই সাবজেক্টের গুরুত্ব অনেক ভালো রয়েছে।

লেখকের মন্তব্য

আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের এই আর্টিকেল থেকে জানতে পেরেছো অনার্স হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষের বিষয় কোড সহ বইয়ের তালিকা। তোমরা যে বর্ষে রয়েছো সেই অনুযায়ী বইগুলো সংগ্রহ করে নেবে।

আমাদের ওয়েবসাইটে এরকম আরো বিভিন্ন শিক্ষামূলক তথ্য আর্টিকেল আকারে পাবলিশ করা হয়। তোমরা সেগুলো জানার জন্য আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

5/5 - (1 vote)

Assalamu Alaikum I am Md. Mamunur Rahman I am an SEO Expert and Article Writer. And I am the Owner of this Website. I have Created this Website to Provide you with Accurate Information Online.

Sharing Is Caring:

Leave a Comment