জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তি যোগ্যতা, ভর্তি ফি কত টাকা, পড়ার খরচ, সাবজেক্ট লিস্ট, আবেদন করার নিয়ম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করার মাধ্যম এই সকল বিষয়ে জানানো হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যোগ্যতা সহ এই সবগুলো বিষয় সম্পর্কে জানা প্রয়োজন এতে করে ভর্তি হতে অনেকটা সুবিধা হবে। তাহলে চলুন এই সকল বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ইতোমধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। যেহেতু এখন বছরের শেষ সময় সেজন্য এখনো নতুন কোন ভর্তি কার্যক্রম শুরু হয়নি তাই বর্তমানে কোন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
তবে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তখন আপনারা সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তির জন্য আবেদন করে ভর্তি হতে পারবেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ইউনিট অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ২০২২ সাল ও তার পরবর্তী বছর সমূহের মাধ্যমিক/সমমান পরীক্ষা এবং ২০২৪ ও ২০২৫ সালের উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর আবেদন করতে পারবে। আবেদন যোগ্যতা গুলো নিচে দেওয়া হলো:
| ইউনিটের নাম | শিক্ষাগত যোগ্যতা |
|---|---|
| A ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব টেকনোলজি, আইআইটি) ইনফরমেশন | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮.৫০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে)। |
| B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.৫০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে); মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে)। |
| C ইউনিট (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.৫০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে); মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে)। |
| C1 ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে)। |
| D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৯.০০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে)। |
| E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮.০০ তন্মধ্যে মাধ্যমিক/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। |
| ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ) | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.০০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৭৫); মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০) থাকতে হবে। |
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য আবেদন যোগ্যতা
| ইউনিটের নাম | যোগ্যতা |
|---|---|
| A ইউনিট | A-Level এ পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথকভাবে ন্যূনতম B গ্রেড/সমমান থাকতে হবে। তবে পরিসংখ্যান বিভাগের ক্ষেত্রে গণিত/পরিসংখ্যানে ন্যূনতম B গ্রেড/সমমান এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত ও জীববিজ্ঞানে পৃথকভাবে ন্যূনতম B গ্রেড/সমমান থাকতে হবে। |
| B ইউনিট | O-Level অথবা A-Level এ ইংরেজিতে ন্যূনতম B গ্রেড/সমমান থাকতে হবে। তবে অর্থনীতি বিভাগের ক্ষেত্রে ইংরেজি এবং গণিত/পরিসংখ্যান/অর্থনীতি/হিসাববিজ্ঞান বিষয়ে B গ্রেড/সমমান, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য গণিত ও ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম B গ্রেড/সমমান থাকতে হবে। |
| C ইউনিট | O-Level অথবা A-Level এ ইংরেজিতে ন্যূনতম B গ্রেড/সমমান থাকতে হবে। তবে বাংলা বিভাগের ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম B গ্রেড/সমমান থাকতে হবে। |
| D ইউনিট | A-Level এ উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও প্রাণিবিদ্যা বিভাগের ক্ষেত্রে জীববিজ্ঞানে ন্যূনতম B গ্রেড/সমমান, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ ও মাইক্রোবায়োলজি বিভাগের ক্ষেত্রে রসায়ন ও জীববিজ্ঞানে পৃথকভাবে ন্যূনতম B গ্রেড/সমমান, ফার্মেসী বিভাগ ও বায়েটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও গণিতে পৃথকভাবে ন্যূনতম B গ্রেড/সমমান এবং পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের ক্ষেত্রে রসায়ন, জীববিজ্ঞান, গণিত ও ইংরেজিতে (O-Level অথবা A-Level) পৃথকভাবে ন্যূনতম B গ্রেড/সমমান থাকতে হবে। |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদন ফি কত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আবেদন ফি ইউনিট অনুযায়ী কম বেশি হয়ে থাকে নিচে প্রতিটি ইউনিটের আবেদন ফি কত টাকা তা দেওয়া হলো:
| ইউনিটের নাম | আবেদন ফি |
|---|---|
| A ইউনিট | ৮০০ টাকা |
| B ইউনিট | ৮০০ টাকা |
| C ইউনিট | ৮০০ টাকা |
| D ইউনিট | ৮০০ টাকা |
| E ইউনিট | ৭০০ টাকা |
| C1 ইউনিট | ৬০০ টাকা |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষার খরচ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো অনেকটা কম হয়ে থাকে। বিশেষ করে ব্যক্তিগত খরচ বাদে বিশ্ববিদ্যালয়ের খরচ খুবই কম যেমন, হল ভাড়া মাসে ৫ টাকা যা বছরে মাত্র ৬০ টাকা।
হল এস্টাব্লিশমেন্ট ফি প্রতি মাসে ২০ টাকা যা এক বছরে মাত্র ২৪০ টাকা, মাসিক বেতন মাত্র ১২ টাকা যা এক বছরে মাত্র ১৪৪ টাকা। পরীক্ষার ফি কোর্স ও ডিপার্টমেন্টের উপর নির্ভর করে নেওয়া হয়ে থাকে যা আনুমানিক ৫০০ টাকা।
এবং খাবার খরচ প্রতি মাসে অনুমানিক ৩০০০ টাকা থেকে ৪০০০ টাকা পর্যন্ত হতে পারে। যাতায়াত ও হাত খরচ আরো ১০০০ থেকে ২০০০ টাকা হতে পারে। এবং আপনার ব্যক্তিগত খরচ অনুযায়ী মোট খরচ নির্ধারণ হবে।
তবে এখানে যেগুলো তথ্য দেওয়া হল এগুলো তথ্য ইউনিট অনুযায়ী ও কোর্স অনুযায়ী কম বেশি হতে পারে তাই নির্দিষ্ট বিভাগ বা প্রোগ্রামের খরচ সম্পর্কে সরাসরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনে নিতে পারেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট লিস্ট প্রতিটি ইউনিট অনুযায়ী আলাদা আলাদা হয়ে থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইউনিটের সাবজেক্ট লিস্টের নাম গুলো নিচে দেওয়া হলো:
A ইউনিট সাবজেক্ট লিস্ট
| ক্রমিক নং | সাবজেক্ট |
|---|---|
| ১ | গণিত |
| ২ | রসায়ন |
| ৩ | পদার্থবিজ্ঞান |
| ৪ | পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান |
| ৫ | ভূতাত্ত্বিক বিজ্ঞান |
| ৬ | পরিবেশ বিজ্ঞান |
| ৭ | কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং |
| ৮ | ইনফরমেশন টেকনোলজি |
B ইউনিট সাবজেক্ট লিস্ট
| ক্রমিক নং | সাবজেক্ট |
|---|---|
| ১ | অর্থনীতি |
| ২ | নৃবিজ্ঞান |
| ৩ | লোক প্রশাসন |
| ৪ | ভূগোল ও পরিবেশ |
| ৫ | সরকার ও রাজনীতি |
| ৬ | নগর ও অঞ্চল পরিকল্পনা |
C ইউনিট সাবজেক্ট লিস্ট
| ক্রমিক নং | সাবজেক্ট |
|---|---|
| ১ | বাংলা |
| ২ | ইংরেজি |
| ৩ | দর্শন |
| ৪ | ইতিহাস |
| ৫ | প্রত্নতন্ত্র |
| ৬ | আইন ও বিচার |
| ৭ | আন্তর্জাতিক সম্পর্ক |
| ৮ | জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিস |
| ৯ | তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি |
C1 ইউনিট সাবজেক্ট লিস্ট
| ক্রমিক নং | সাবজেক্ট |
|---|---|
| ১ | চারুকলা |
| ২ | নাটক ও নাট্যতত্ত্ব |
D ইউনিট সাবজেক্ট লিস্ট
| ক্রমিক নং | সাবজেক্ট |
|---|---|
| ১ | প্রাণিবিদ্যা |
| ২ | উদ্ভিদবিদ্যা |
| ৩ | ফার্মেসী |
| ৪ | মাইক্রোবায়োলজি |
| ৫ | প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান |
| ৬ | পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স |
| ৭ | বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং |
E ইউনিট সাবজেক্ট লিস্ট
| ক্রমিক নং | সাবজেক্ট |
|---|---|
| ১ | মার্কেটিং |
| ২ | ফিন্যান্স এন্ড ব্যাংকিং |
| ৩ | ম্যানেজমেন্ট স্টাডিস |
| ৪ | একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ মাধ্যম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর এবং ইমেইল রয়েছে এই দুটি মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন নিচে সেগুলো দেওয়া হলো:
মোবাইল নাম্বার: ০১৭২০৩৮৮৭০
টেলিফোন নাম্বার: ০২২২৪৪৯১০৫২
ইমেইল: registrar@juniv.edu, deputy.academic@juniv.edu, student@juniv.edu
ওয়েবসাইট: www.juniv.edu
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অবস্থিত সাভার, ঢাকা, ১৩৪২, বাংলাদেশ। এটি একটি স্বায়ত্তশাসিত গবেষণা ধর্মী সরকারি বিশ্ববিদ্যালয়।
লেখকের মন্তব্য
আশা করছি আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পেরেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি সহ ভর্তি যোগ্যতা এবং এই সম্পর্কিত আরো অনেক বিষয়ে। আশা করছি এই তথ্যগুলো আপনাদের ভর্তি হতে অনেকটা উপকারে আসবে।
তারপরেও যদি আপনাদের এই বিষয়ে আরো কোন প্রশ্ন থাকে তাহলে সেটা এই পোস্টের নিচে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এবং এরকম আরো শিক্ষামূলক তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন।


