চট্টগ্রাম টু কক্সবাজার এবং কক্সবাজার টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী, ট্রেন টিকিটের মূল্য, টিকিট কাটার নিয়ম, স্টেশন লিস্ট এবং ট্রেনের মাধ্যমে যেতে কতক্ষণ সময় লাগে এই সবগুলো বিষয়ে আজকের এই পোস্টের মাধ্যমে জানাবো।
ট্রেন যাত্রায় অবশ্যই সঠিক সময়সূচী অনুযায়ী স্টেশনে পৌঁছানো উচিত এতে করে ট্রেন মিস করার সম্ভাবনা থাকে না। তাহলে চলুন নিচের অংশ থেকে চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেন সম্পর্কে সকল তথ্য জেনে নেওয়া যাক।
চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেনের সময়সূচী ২০২৬
চট্টগ্রাম টু কক্সবাজার বর্তমানে চারটি ট্রেন চলাচল করে সেগুলো হলো: কক্সবাজার এক্সপ্রেস, সৈকত এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস। এই সবগুলো ট্রেনের সময়সূচী নিচে দেওয়া হলো:
| ট্রেনের নাম/নাম্বার | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধের দিন | সময় লাগে |
|---|---|---|---|---|
| কক্সবাজার এক্সপ্রেস (৮১৪) | ভোর ৪:২০ মিনিট | সকাল ৭:২০ মিনিট | সোমবার | ৩ ঘন্টা ০০ মিনিট |
| সৈকত এক্সপ্রেস (৮২১) | ভোর ৫:৫০ মিনিট | সকাল ৯:২৫ মিনিট | সোমবার | ৩ ঘন্টা ৩৫ মিনিট |
| পর্যটক এক্সপ্রেস (৮১৬) | সকাল ১১:৪০ মিনিট | দুপুর ২:৪০ মিনিট | বুধবার | ৩ ঘন্টা ০০ মিনিট |
| প্রবাল এক্সপ্রেস (৮২৩) | দুপুর ৩:১০ মিনিট | সন্ধ্যা ৭:০০ মিনিট | সোমবার | ৩ ঘন্টা ৫০ মিনিট |
ট্রেন নির্দিষ্ট সময়ে স্টেশন ছেড়ে যায় তাই অবশ্যই ট্রেন ছাড়ার কমপক্ষে আধাঘন্টা আগে স্টেশনে গিয়ে পৌঁছানোর চেষ্টা করবেন এতে করে ট্রেন মিস করার সম্ভাবনা থাকবেনা।
কক্সবাজার টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ২০২৬
কক্সবাজার টু চট্টগ্রাম ট্রেনের নাম, নাম্বার, ছাড়ার সময় ও পৌঁছানোর সময় এবং বন্ধের দিন ও কতক্ষণ সময় লাগে তা নিচে দেওয়া হলো:
| ট্রেনের নাম/নাম্বার | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধের দিন | সময় লাগে |
|---|---|---|---|---|
| প্রবাল এক্সপ্রেস (৮২২) | সকাল ১০:০০ মিনিট | দুপুর ২:১০ মিনিট | সোমবার | ৪ ঘন্টা ১০ মিনিট |
| কক্সবাজার এক্সপ্রেস (৮১৩) | দুপুর ১২:৩০ মিনিট | দুপুর ৩:৪০ মিনিট | মঙ্গলবার | ৩ ঘন্টা ১০ মিনিট |
| পর্যটক এক্সপ্রেস (৮১৫) | সন্ধ্যা ৭:৪৫ মিনিট | রাত ১০:৪৫ মিনিট | বুধবার | ৩ ঘন্টা ০০ মিনিট |
| সৈকত এক্সপ্রেস (৮২৪) | রাত ৮:০০ মিনিট | রাত ১১:৫০ মিনিট | সোমবার | ৩ ঘন্টা ৫০ মিনিট |
শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন নির্দিষ্ট সময় ট্রেনগুলো কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ে এবং বিভিন্ন স্টেশনে অল্প সময় যাত্রা বিরতি নিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়।
চট্টগ্রাম থেকে কক্সবাজার কমিউটার ট্রেনের সময়সূচী
বর্তমানে চট্টগ্রাম থেকে কক্সবাজার কোন কমিউটার ট্রেন চালু নেই এই রুটে শুধুমাত্র চারটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে।
তবে এক সময় কক্সবাজার কমিউটার – ১ নামে একটি ট্রেন চালু ছিল যেটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যেত সকাল ৯:৫০ মিনিটে এবং কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছাতো দুপুর ১:৪৫ মিনিটে।
চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের টিকিটের মূল্য
চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের টিকিটের মূল্য প্রতিটি ট্রেনের ক্লাস বা আসন বিভাগ অনুযায়ী নির্ধারণ হয়ে থাকে। চট্টগ্রাম টু কক্সবাজার চারটি ট্রেনের টিকিটের মূল্য তালিকা দেওয়া হলো:
কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট মূল্য
| আসন বিভাগ | টিকিট মূল্য |
|---|---|
| শোভন চেয়ার | ২৬৪ টাকা |
| স্নিগ্ধা | ৫০১ টাকা |
সৈকত এক্সপ্রেস ট্রেনের টিকিট মূল্য
| আসন বিভাগ | টিকিট মূল্য |
|---|---|
| শোভন | ২০০ টাকা |
| শোভন চেয়ার | ২৪০ টাকা |
| ফার্স্ট ক্লাস চেয়ার | ৩৬৮ টাকা |
| ফার্স্ট ক্লাস সিট | ৩৬৮ টাকা |
পর্যটক এক্সপ্রেস ট্রেনের টিকিট মূল্য
| আসন বিভাগ | টিকিট মূল্য |
|---|---|
| শোভন চেয়ার | ২৬৪ টাকা |
| স্নিগ্ধা | ৫০১ টাকা |
| এসি সিট | ৬০২ টাকা |
প্রবাল এক্সপ্রেস ট্রেনের টিকিট মূল্য
| আসন বিভাগ | টিকিট মূল্য |
|---|---|
| শোভন | ২০০ টাকা |
| শোভন চেয়ার | ২৪০ টাকা |
| ফার্স্ট ক্লাস চেয়ার | ৩৬৮ টাকা |
| ফার্স্ট ক্লাস সিট | ৩৬৮ টাকা |
চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেনের কেবিন ভাড়া
চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেনের কেবিন ভাড়া জনপ্রতি সর্বনিম্ন ৬০২ টাকা থেকে সর্বোচ্চ ৯৪৯ টাকা। ট্রেনের কেবিন দুই ধরনের হয়ে থাকে একটি হলো সিঙ্গেল কেবিন এবং আরেকটি হলো ডাবল কেবিন।
এসি সিট কেবিনের ভাড়া কিছুটা কম হয়ে থাকে এবং এসি বার্থ কেবিনের ভাড়া কিছুটা বেশি হয়ে থাকে। আপনারা যখন কেবিন এর জন্য টিকিট কাটবেন তখন অবশ্যই কেবিনের কোয়ালিটি জেনে নিবেন।
চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেন টিকেট কাটার নিয়ম
মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করে চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেনের টিকিট অনলাইন এর মাধ্যমে কাটতে পারবেন। ট্রেনের টিকিট কাটার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১. আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে গুগলে সার্চ করবেন বাংলাদেশ রেলওয়ে প্রথমে যে ওয়েবসাইট আসবে সেখানে যাবেন অথবা সরাসরি eticket.railway.gov.bd এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন।
২. ভোটার আইডি কার্ডের ডকুমেন্টস অনুযায়ী সেই ওয়েবসাইটের মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিবেন। তারপরে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট লগইন করে নিবেন।
৩. এবার চট্টগ্রাম টু কক্সবাজার রুট নির্বাচন করবেন, যেই এই তারিখে ট্রেনযাত্রা করতে চান সেই তারিখ নির্বাচন করবেন, ট্রেনের ক্লাস বা আসন বিভাগ নির্বাচন করে Search Train বাটনে প্রেস করবেন।
৪. সবগুলো ট্রেনের লিস্ট চলে আসবে সেখান থেকে পছন্দ অনুযায়ী যেকোন ট্রেনের টিকিট বুকিং দেওয়ার জন্য ট্রেনের নামের নিচে আসন বিভাগ অনুযায়ী Book Now বাটনে প্রেস করবেন।
৫. ট্রেনের কোচ নির্বাচন করতে হবে যেগুলো কোচ এ সিট ফাঁকা রয়েছে সেরকম দেখে একটি কোচ সিলেক্ট করে পছন্দ অনুযায়ী সিট নির্বাচন করে Continue Purchase বাটনে প্রেস করবেন।
৬. ভেরিফাই করার জন্য মোবাইল নাম্বারে ৪ সংখ্যার ওটিপি কোড পাঠানো হবে সেই ওটিপি কোড বসিয়ে ভেরিফাই করে নিবেন।
৭. টিকিট ক্রয়কারী ব্যক্তির নাম, মোবাইল নাম্বার এবং জিমেইল যদি থাকে সবগুলো সঠিকভাবেই দিয়ে পরবর্তী ধাপে যাবেন।
৮. এভাবে টিকিটের মূল্য পেমেন্ট করতে হবে সেজন্য যেকোনো একটি মোবাইল ব্যাংকিং অথবা ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টিকিটের মূল্য পেমেন্ট করে দিবেন।
৯. পেমেন্ট করা হয়ে গেলে টিকিট বুকিং দেওয়া সম্পন্ন হয়ে যাবে। এবার টিকিটের অনলাইন কপি দিয়ে দেয়া হবে সেটা মোবাইলে সংরক্ষণ করে রাখতে পারেন অথবা প্রিন্ট করে নিতে পারেন।
এভাবেই খুব সহজে চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেনের টিকিট অনলাইন এর মাধ্যমে অগ্রিম বুকিং দিতে পারবেন। এছাড়া ষ্টেশন থেকেও টিকিট কাটতে পারবেন তবে অনলাইনে অগ্রিম বুকিং দেওয়া সবচেয়ে ভালো হবে।
চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেন স্টেশন লিস্ট
চট্টগ্রাম টু কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস ট্রেন দুইটি বিরতিহীন। আর প্রবাল এক্সপ্রেস ও সৈকত এক্সপ্রেস কয়েকটি স্টেশনে যাত্রা বিরতি নিয়ে চলাচল করে থাকে নিচে সেগুলো স্টেশনের নাম দেওয়া হলো:
প্রবাল এক্সপ্রেস ট্রেন স্টেশন লিস্ট
- চট্টগ্রাম রেলওয়ে স্টেশন
- ষোল শহর রেলওয়ে স্টেশন
- গোমদন্ডী রেলওয়ে স্টেশন
- পটিয়া রেলওয়ে স্টেশন
- দোহাজারী রেলওয়ে স্টেশন
- সাতকানিয়া রেলওয়ে স্টেশন
- লোহাগাড়া রেলওয়ে স্টেশন
- হারাবাঙ্গ রেলওয়ে স্টেশন
- চকরিয়া রেলওয়ে স্টেশন
- ডুলাহাজারা রেলওয়ে স্টেশন
- ইসলামাবাদ রেলওয়ে স্টেশন
- রামু রেলওয়ে স্টেশন
- কক্সবাজার রেলওয়ে স্টেশন
সৈকত এক্সপ্রেস ট্রেন স্টেশন লিস্ট
- চট্টগ্রাম রেলওয়ে স্টেশন
- ষোল শহর রেলওয়ে স্টেশন
- জান আলি হাট রেলওয়ে স্টেশন
- পটিয়া রেলওয়ে স্টেশন
- দোহাজারী রেলওয়ে স্টেশন
- সাতকানিয়া রেলওয়ে স্টেশন
- হারাবাঙ্গ রেলওয়ে স্টেশন
- চকরিয়া রেলওয়ে স্টেশন
- ডুলাহাজারা রেলওয়ে স্টেশন
- রামু রেলওয়ে স্টেশন
- কক্সবাজার রেলওয়ে স্টেশন
চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনে কতক্ষণ সময় লাগে
চট্টগ্রাম থেকে ট্রেন অনুযায়ী সর্বনিম্ন ৩ ঘণ্টা থেকে ৩ ঘন্টা ৫০ মিনিট পর্যন্ত সময় লাগে। বিশেষ করে বিরতিহীন দুইটি ট্রেনে কম সময় লাগে এবং বিরতি নিয়ে চলা দুইটি ট্রেনে সময় কিছুটা বেশি লাগে।
চট্টগ্রাম থেকে কক্সবাজার কত কিলোমিটার
চট্টগ্রাম থেকে কক্সবাজার রেলপথে দূরত্ব আনুমানিক প্রায় ১৫০ কিলোমিটার। এবং সড়কপথে চট্টগ্রাম টু কক্সবাজার এর গুরুত্ব আনুমানিক প্রায় .১৪৫ কিলোমিটার।
লেখকের মন্তব্য
আশা করছি আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পেরেছেন চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা সহ আরো অনেকগুলো বিষয়ে যা আপনাদের ট্রেন ভ্রমণের অনেকটা উপকারে আসবে।
তারপরেও যদি আপনাদের এ বিষয়ে আরো কোন প্রশ্ন থাকে তাহলে সেটা এই পোষ্টের নিচে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এবং এরকম আরো অন্যান্য রুটের ট্রেনের সময়সূচি ও ভাড়া জানতে আমাদের ওয়েবসাইট ফলো করুন।






