ঢাকা টু খুলনা ট্রেনের ভাড়া, সময়সূচী, টিকিট কাটার নিয়ম ২০২৬

ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী এবং খুলনা টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা এবং অনলাইনের মাধ্যমে কিভাবে ট্রেনের টিকিট কাটবেন সেই নিয়মগুলো আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে।

যদি ট্রেন যাত্রায় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আগে থেকে এই তথ্যগুলো জেনে নেওয়া ভালো হবে। তাহলে চলুন নিচের অংশ থেকে ঢাকা টু খুলনা ট্রেনের ভাড়া সহ সময়সূচী জেনে নেওয়া যাক।

ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ২০২৬

ঢাকা টু খুলনা তিনটি অন্তনগর ট্রেন চলাচল করে থাকে সেগুলো ট্রেনের নাম হলো: চিত্রা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস ও জাহানাবাদ এক্সপ্রেস। এই তিনটি ট্রেনের সময়সূচী, বন্ধের দিন এবং কতক্ষণ সময় লাগে তা নিচে দেওয়া হলো:

ট্রেনের নাম/নাম্বার ছাড়ার সময় পৌঁছানোর সময় বন্ধের দিন সময় লাগে
সুন্দরবন এক্সপ্রেস (৭২৬) সকাল ৮:০০ মিনিট দুপুর ৩:৪০ মিনিট বুধবার ৭ ঘন্টা ৪০ মিনিট
চিত্রা এক্সপ্রেস (৭৬৪) সন্ধ্যা ৭:৩০ মিনিট ভোর ৪:৪০ মিনিট রবিবার ৯ ঘন্টা ১০ মিনিট
জাহানাবাদ এক্সপ্রেস (৮২৬) রাত ৮:০০ মিনিট রাত ১১:৪৫ মিনিট সোমবার ৩ ঘন্টা ৪৫ মিনিট

কোন কারনে সময় কিছুটা কম বেশি হতে পারে তাই অবশ্যই আপনারা এখানে উল্লেখিত নির্দিষ্ট সময়ের কমপক্ষে আধা ঘন্টা আগেই স্টেশনে গিয়ে পৌঁছাবেন।

খুলনা টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬

খুলনা টু ঢাকা একই নিয়মে তিনটি ট্রেন চলাচল করে থাকে সেই তিনটি ট্রেনের সময়সূচী, বন্ধের দিন এবং কতক্ষণ সময় লাগে তা নিচে দেওয়া হলো:

আরো পড়ুন:  চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেনের সময়সূচী, টিকিটের মূল্য ২০২৬
ট্রেনের নাম/নাম্বার ছাড়ার সময় পৌঁছানোর সময় বন্ধের দিন সময় লাগে
জাহানাবাদ এক্সপ্রেস (৮২৫) সকাল ৬:০০ মিনিট সকাল ৯:৪৫ মিনিট সোমবার ৩ ঘন্টা ৪৫ মিনিট
চিত্রা এক্সপ্রেস (৭৬৩) সকাল ৯:০০ মিনিট সন্ধ্যা ৬:০৫ মিনিট রবিবার ৯ ঘন্টা ০৫ মিনিট
সুন্দরবন এক্সপ্রেস (৭২৫) রাত ৯:৪৫ মিনিট ভোর ৫:১০ মিনিট মঙ্গলবার ৭ ঘন্টা ২৫ মিনিট

ট্রেন বেশিরভাগ সময় নির্দিষ্ট সময় ছেড়ে থাকে সেজন্য অবশ্যই কিছুক্ষণ আগেই স্টেশনে আসতে হবে এবং টিকিট সংগ্রহ করে নির্দিষ্ট সিটে বসে যেতে হবে।

ঢাকা টু খুলনা ট্রেনের ভাড়া ২০২৬

ঢাকা টু খুলনা ট্রেনের ভাড়া নির্ধারণ হয়ে থাকে ক্লাস বা আসন বিভাগ অনুযায়ী প্রতিটি ট্রেনে তিনটি করে আসন বিভাগ রয়েছে সেগুলো অনুযায়ী ভাড়ার তালিকা নিচে দেওয়া হলো:

চিত্রা এক্সপ্রেস ট্রেনের ভাড়া

আসন বিভাগ ভাড়া
শোভন চেয়ার ৬৮০ টাকা
স্নিগ্ধা ১৩০০ টাকা
এসি বার্থ ২৩৮৫ টাকা

জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ভাড়া

আসন বিভাগ ভাড়া
শোভন চেয়ার ৪৪৫ টাকা
স্নিগ্ধা ৮৫১ টাকা
এসি সিট ১০১৮ টাকা

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ভাড়া

আসন বিভাগ ভাড়া
শোভন চেয়ার ৬২৫ টাকা
স্নিগ্ধা ১১৯৬ টাকা
এসি সিট ১৪৩২ টাকা

ঢাকা টু খুলনা ট্রেনের টিকিট অনলাইনে কাটার নিয়ম

মাত্র কয়েকটি ধাপে ঢাকা টু খুলনা ট্রেনের টিকিট অনলাইনের মাধ্যমে কাটতে পারবেন। কিভাবে কাটবেন সেই নিয়মগুলো নিচে দেওয়া হলো:

১. মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে গুগলে সার্চ করে eticket.railway.gov.bd এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। নিজের কিছু তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে একাউন্টটি লগইন করে নিবেন।

২. রুট নির্বাচন করতে হবে প্রথমে ঢাকা নির্বাচন করবেন তারপর খুলনা নির্বাচন করবেন এরপরে তারিখ নির্বাচন করবেন এবং আসন বিভাগ বা ক্লাস নির্বাচন করবেন। সবগুলো নির্বাচন করে Search Trains বাটনে প্রেস করবেন।

৩. তিনটি ট্রেনের লিস্ট বা নাম চলে আসবে যে ট্রেনের টিকিট কাটবেন সেই ট্রেনের নামের নিচে তিনটি করে আসন বিভাগ দেখতে পাবেন সেখানে Book Now বাটনে প্রেস করবেন।

আরো পড়ুন:  ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী, ভাড়া, টিকেট বুকিং ২০২৬

৪. ট্রেনের কোচ নির্বাচন করবেন এরপরে সেই কোচ এ ফাঁকা রয়েছে এরকম দেখে পছন্দ অনুযায়ী সিট নির্বাচন করবেন। তারপরে নিচের দিকে Continue Purchase বাটনে প্রেস করবেন।

৫. অ্যাকাউন্ট তৈরি করার সময় দেওয়া মোবাইল নাম্বারে ৪ সংখ্যার ওটিপি কোড পাঠানো হবে সেই ওটিপি কোড বসিয়ে ভেরিফাই করে নিতে হবে।

৬. টিকিট ক্রয়কারী ব্যক্তির কিছু তথ্য দিতে হবে যেমন নাম, সচল মোবাইল নাম্বার এবং জিমেইল ঠিকানা। সবগুলো সঠিকভাবে দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে।

৭. টিকিটের মূল্য পেমেন্ট করতে হলে সেজন্য যেকোন একটি মোবাইল ব্যাংকিং একাউন্ট এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টিকিটের মূল্য পেমেন্ট করে দিবেন।

৮. পেমেন্ট সম্পন্ন হলে টিকিট কাটা কমপ্লিট হয়ে যাবে এবার টিকিটের অনলাইন কপি দিয়ে দেওয়া হবে সেটা আপনার মোবাইলে সংগ্রহ করে রেখে দিবেন তাহলে সেই টিকিট দিয়েই ট্রেন যাত্রা করতে পারবেন।

এভাবেই খুব সহজে মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করে ঢাকা টু খুলনা ট্রেনের টিকিট অনলাইনের মাধ্যমে সর্বোচ্চ এগারো দিন আগে বুকিং দিতে পারবেন।

ঢাকা টু খুলনা ট্রেনের রুট ও স্টেশন লিস্ট

ঢাকা টু খুলনা রুটে তিনটে ট্রেন চলাচল করে থাকে সেগুলো ট্রেন বিভিন্ন স্টেশন হয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। ঢাকা টু খুলনা রুটে চলাচলকারী তিনটি ট্রেনের স্টেশন লিস্ট নিচে দেওয়া হলো:

জাহানাবাদ এক্সপ্রেস স্টেশন লিস্ট

ক্রমিক নং স্টেশনের নাম
১ ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
২ ভাঙ্গা জংশন রেলওয়ে স্টেশন
৩ কাশিয়ানী রেলওয়ে স্টেশন
৪ লোহাগড়া রেলওয়ে স্টেশন
৫ নড়াইল রেলওয়ে স্টেশন
৬ সিঙ্গিয়া জংশন রেলওয়ে স্টেশন
৭ নোয়াপাড়া রেলওয়ে স্টেশন
৮ খুলনা রেলওয়ে স্টেশন

সুন্দরবন এক্সপ্রেস স্টেশন লিস্ট

ক্রমিক নং স্টেশনের নাম
১ ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
২ ভাঙ্গা জংশন রেলওয়ে স্টেশন
৩ ফরিদপুর রেলওয়ে স্টেশন
৪ রাজবাড়ী রেলওয়ে স্টেশন
৫ পাংশা রেলওয়ে স্টেশন
৬ কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন
৭ পোড়াদহ রেলওয়ে স্টেশন
৮ আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন
৯ চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন
১০ দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন
১১ কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন
১২ মুবারকগঞ্জ রেলওয়ে স্টেশন
১৩ যশোর রেলওয়ে স্টেশন
১৪ নোয়াপাড়া রেলওয়ে স্টেশন
১৫ দৌলতপুর রেলওয়ে স্টেশন
১৬ খুলনা রেলওয়ে স্টেশন
আরো পড়ুন:  ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী, ভাড়া কত, স্টেশন লিস্ট ২০২৬

চিত্রা এক্সপ্রেস স্টেশন লিস্ট

ক্রমিক নং স্টেশনের নাম
১ ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
২ ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
৩ জয়দেবপুর রেলওয়ে স্টেশন
৪ টাঙ্গাইল রেলওয়ে স্টেশন
৫ ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন
৬ এসএইচ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন
৭ উল্লাপাড়া রেলওয়ে স্টেশন
৮ বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন
৯ চাটমোহর রেলওয়ে স্টেশন
১০ ঈশ্বরদী রেলওয়ে স্টেশন
১১ ভেড়ামারা রেলওয়ে স্টেশন
১২ পোড়াদহ রেলওয়ে স্টেশন
১৩ আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন
১৪ চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন
১৫ কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন
১৬ মুবারকগঞ্জ রেলওয়ে স্টেশন
১৭ যশোর রেলওয়ে স্টেশন
১৮ নোয়াপাড়া রেলওয়ে স্টেশন
১৯ খুলনা রেলওয়ে স্টেশন

ঢাকা থেকে খুলনা ট্রেনে যেতে কত সময় লাগে

ঢাকা থেকে খুলনা ট্রেনের মাধ্যমে যেতে ট্রেন অনুযায়ী সর্বনিম্ন ৩ ঘন্টা ৪৫ মিনিট থেকে ৯ ঘন্টা ১০ মিনিট পর্যন্ত সময় লাগে। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে সবচেয়ে কম সময় লাগে এবং চিত্রা এক্সপ্রেস ট্রেনে সবচেয়ে বেশি সময় লাগে।

ঢাকা থেকে খুলনার দূরত্ব কত কিলোমিটার

ঢাকা থেকে খুলনা দূরত্ব সড়ক পথে ২১৯ কিলোমিটার এবং রেলপথের দূরত্ব ৪১২ কিলোমিটার। তবে রেল পথে তিনটি ট্রেন এর রুট অনুযায়ী দূরত্ব কম বেশি হয়ে থাকে।

লেখকের মন্তব্য

আশা করছি প্রিয় যাত্রী বন্ধুরা আপনারা আজকের এই আর্টিকেল থেকে জানতে পেরেছেন ঢাকা টু খুলনা ও খুলনা টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা সহ আরো বেশ কিছু বিষয়ে যা আপনাদের ট্রেন যাত্রায় অনেকটা উপকারে আসবে।

আরো বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা সহ বিস্তারিত সকল তথ্য জানার জন্য আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন এবং এগুলো বিষয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।

5/5 - (1 vote)

Assalamu Alaikum I am Md. Mamunur Rahman I am an SEO Expert and Article Writer. And I am the Owner of this Website. I have Created this Website to Provide you with Accurate Information Online.

Sharing Is Caring:

Leave a Comment