ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী, ভাড়া, টিকেট বুকিং ২০২৬

ঢাকা টু সিলেট ও সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা সহ কিভাবে টিকিট বুকিং দিবেন এ বিষয়গুলো সম্পর্কে আজকে আপনাদেরকে এই আর্টিকেল এর মাধ্যমে জানানো হবে।

এছাড়াও ঢাকা টু সিলেট চলাচলকারী ট্রেনের স্টেশনের নাম গুলো এবং ট্রেনের মাধ্যমে যেতে কতক্ষণ সময় লাগে এই বিষয়গুলো সম্পর্কে জানানো হবে। তাহলে চলুন সকল বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী ২০২৬

ঢাকা টু সিলেট প্রতিদিন চারটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে সেগুলো হলো: পরাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস। এই চারটি ট্রেনের সময়সূচি, বন্ধের দিন ও কতক্ষণ সময় লাগে তা নিচে দেওয়া হলো:

ট্রেনের নাম/নাম্বার ছাড়ার সময় পৌঁছানোর সময় বন্ধের দিন সময় লাগে
পরাবত এক্সপ্রেস (৭০৯) সকাল ৬:৩০ মিনিট দুপুর ১:০০ মিনিট সোমবার ৬ ঘন্টা ৩০ মিনিট
জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭) সকাল ১১:১৫ মিনিট সন্ধ্যা ৭:০০ মিনিট মঙ্গলবার ৭ ঘন্টা ৪৫ মিনিট
কালনী এক্সপ্রেস (৭৭৩) দুপুর ২:৫৫ মিনিট রাত ৯:৩০ মিনিট শুক্রবার ৬ ঘন্টা ৩৫ মিনিট
উপবন এক্সপ্রেস (৭৩৯) রাত ১০:০০ মিনিট ভোর ৫:০০ মিনিট বুধবার ৭ ঘন্টা ০০ মিনিট

ট্রেন নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু করে থাকে তাই অবশ্যই ট্রেন ছাড়ার কমপক্ষে আধা ঘন্টা আগে স্টেশনে এসে পৌঁছাবেন এবং নিজের আসন বুঝে নিবেন।

আরো পড়ুন:  ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী, ভাড়া কত, স্টেশন লিস্ট ২০২৬

সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬

সিলেট টু ঢাকা প্রতিনিয়ত চারটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে সেগুলো ট্রেনের নাম, ছাড়ার সময়, পৌঁছানোর সময়, বন্ধের দিন এবং কতক্ষণ সময় লাগে তা নিচে দেওয়া হলো:

ট্রেনের নাম/নাম্বার ছাড়ার সময় পৌঁছানোর সময় বন্ধের দিন সময় লাগে
কালনী এক্সপ্রেস (৭৭৪) সকাল ৬:১৫ মিনিট দুপুর ১২:৫৫ মিনিট শুক্রবার ৬ ঘন্টা ৪০ মিনিট
জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮) দুপুর ১২:০০ মিনিট সন্ধ্যা ৭:১৫ মিনিট বৃহস্পতিবার ৭ ঘন্টা ১৫ মিনিট
পরাবত এক্সপ্রেস (৭১০) বিকাল ৪:০০ মিনিট রাত ১০:৪০ মিনিট সোমবার ৬ ঘন্টা ৪০ মিনিট
উপবন এক্সপ্রেস (৭৪০) রাত ১১:৩০ মিনিট ভোর ৫:৪০ মিনিট সোমবার ৬ ঘন্টা ১০ মিনিট

প্রতিটি ট্রেন ছাড়ার একটি নির্দিষ্ট সময়সূচি থাকে তবে যেকোনো কারণে সেই সময়সূচী পরিবর্তন হতে পারে। তবে কোন ধরনের জরুরি প্রয়োজন ছাড়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।

ঢাকা টু সিলেট ট্রেনের ভাড়া ২০২৬

ঢাকা টু সিলেট ট্রেনের ভাড়া নির্ধারণ হয়ে থাকে ট্রেনের ক্লাস বা আসন বিভাগ অনুযায়ী। প্রতিটি ট্রেনের আসন বিভাগ বা ক্লাস অনুযায়ী ভাড়ার তালিকা নিচে দেওয়া হলো:

পরাবত এক্সপ্রেস ট্রেনের ভাড়া

আসন বিভাগ ভাড়া
শোভন চেয়ার ৪১০ টাকা
ফাস্ট সিট ৬৩৩ টাকা
স্নিগ্ধা ৭৮৮ টাকা
এসি সিট ৯৪৩ টাকা

জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ভাড়া

আসন বিভাগ ভাড়া
শোভন চেয়ার ৪১০ টাকা
স্নিগ্ধা ৭৮৮ টাকা
এসি সিট ৯৪৩ টাকা

কালনী এক্সপ্রেস ট্রেনের ভাড়া

আসন বিভাগ ভাড়া
শোভন চেয়ার ৪১০ টাকা
স্নিগ্ধা ৭৮৮ টাকা
এসি সিট ৯৪৩ টাকা

উপবন এক্সপ্রেস ট্রেনের ভাড়া

আসন বিভাগ ভাড়া
শোভন চেয়ার ৪১০ টাকা
স্নিগ্ধা ৭৮৮ টাকা
এসি বার্থ ১৪৬৫ টাকা

ঢাকা টু সিলেট ট্রেনের টিকেট বুকিং দেওয়ার নিয়ম

মাত্র কয়েকটি ধাপে ঢাকা টু সিলেট ট্রেনের ক্রিকেট অনলাইনের মাধ্যমে বুকিং দেওয়া যায়। কিভাবে ঢাকা টু সিলেট ট্রেনের টিকিট বুকিং দিবেন তা নিচে দেওয়া হলো:

আরো পড়ুন:  ঢাকা টু খুলনা ট্রেনের ভাড়া, সময়সূচী, টিকিট কাটার নিয়ম ২০২৬

১. প্রথমে গুগলে যাবেন তারপর সার্চ করবেন Bangladesh Railway প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন অথবা সরাসরি eticket.railway.gov.bd এই ওয়েবসাইটের মধ্যে যাবেন।

২. ওয়েবসাইটে প্রবেশ করে নিজের তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিবেন। একাউন্ট তৈরি করার পরের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্টটি লগইন করে নিবেন।

৩. ওয়েবসাইটের হোম পেজে কয়েকটি অপশন থাকবে যেমন ঢাকা টু সিলেট রুট নির্বাচন করতে হবে, তারিখ নির্বাচন করতে হবে, ক্লাস বা আসন বিভাগ নির্বাচন করতে হবে তারপর Search Train বাটনে প্রেস করে পরবর্তী ধাপে যেতে হবে।

৪. ঢাকা টু সিলেট রুটে চলাচলকারী সকল ট্রেনের নাম চলে আসবে সেখান থেকে নির্দিষ্ট যেকোন একটি ট্রেনের টিকিট কাটার জন্য ট্রেনের ক্লাস অপশনে Book Now লেখার উপর প্রেস করতে হবে।

৫. প্রতিটি ট্রেনের অনেকগুলো করে কোচ থাকে যে কোচ এ সিট ফাঁকা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে এবং কোচ অনুযায়ী সিট সিলেক্ট করে কন্টিনিউ পার্সেস বাটনে প্রেস করতে হবে।

৬. মোবাইল নাম্বারে ৪ সংখ্যার ওটিপি কোড পাঠানো হবে সেই ওটিপি কোড নির্দিষ্ট জায়গায় বসিয়ে ভেরিফাই করে নিতে হবে। অনেক সময় ওটিপি কোড না আসলে আবার রিসেন্ট করবেন।

৭. যার নামে টিকিট হবে তার কিছু তথ্য দিতে হবে যেমন নাম, মোবাইল নাম্বার এবং জিমেইল সবগুলো তথ্য সঠিকভাবে দিয়ে পরবর্তী ধাপে যাবেন।

৮. যেকোনো একটি মোবাইল ব্যাংকিং নির্বাচন করে নির্দিষ্ট পরিমাণ টিকিটের মূল্য পেমেন্ট করে দিতে হবে। যেমন বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

৯. পেমেন্ট করার সাথে সাথে টিকিট কাটা সম্পন্ন হয়ে যাবে তারপর টিকিটের অনলাইন কপি দিয়ে দেওয়া হবে সেটা মোবাইলে সংরক্ষণ করে রেখে দিলেই সেই টিকিট দিয়ে ট্রেন যাত্রা করতে পারবেন।

আরো পড়ুন:  ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া, সময়সূচী, টিকিট কাটার নিয়ম ২০২৬

ঢাকা টু সিলেট ট্রেন স্টেশন লিস্ট

ঢাকা টু সিলেট যে ট্রেনগুলো চলাচল করে থাকে এগুলো ট্রেন প্রায় একই স্টেশন হয়ে চলাচল করলেও কিছু কিছু ভিন্ন স্টেশন থাকে। ঢাকা টু সিলেট ট্রেন স্টেশনের নাম গুলো নিচে দেওয়া হলো:

  • ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
  • ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
  • আশুগঞ্জ রেলওয়ে স্টেশন
  • ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন
  • আজমপুর রেলওয়ে স্টেশন
  • মুকুন্দপুর রেলওয়ে স্টেশন
  • হরষপুর রেলওয়ে স্টেশন
  • মনতলা রেলওয়ে স্টেশন
  • নয়াপাড়া রেলওয়ে স্টেশন
  • শাহজি বাজার রেলওয়ে স্টেশন
  • শায়েস্তাগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন
  • শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন
  • ভানুগাছ রেলওয়ে স্টেশন
  • কুলাউড়া রেলওয়ে স্টেশন
  • মাইজগাঁও রেলওয়ে স্টেশন
  • সিলেট রেলওয়ে স্টেশন

ঢাকা থেকে সিলেট ট্রেনে কত সময় লাগে

ঢাকা থেকে সিলেট ট্রেনের মাধ্যমে যেতে ট্রেন অনুযায়ী সর্বনিম্ন ৬ ঘন্টা ৩০ মিনিট থেকে সর্বোচ্চ ৭ ঘন্টা ৪৫ মিনিট পর্যন্ত সময় লাগে। তবে রাস্তায় কোন ধরনের জটিলতা থাকলে এই সময় কম বেশি হতে পারে।

ঢাকা টু সিলেট কত কিলোমিটার

ঢাকা টু সিলেট ট্রেন পথে দূরত্ব প্রায় ২৯৬ কিলোমিটার এবং ঢাকা টু সিলেট সড়ক পথে দূরত্ব প্রায় ২৩৬ কিলোমিটার।

লেখকের মন্তব্য

আশা করছি আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পেরেছেন ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা সহ আরো অনেকগুলো বিষয় যা আপনাদের ট্রেন ভ্রমণে অনেকটা উপকারে আসবে।

আপনাদের যদি এই বিষয়ে আরো কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন এবং এরকম আরো বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচি ও ভাড়া সহ সকল তথ্য পেতে চান তাহলে এই ওয়েবসাইট নিয়মিত ফলো করতে পারেন।

5/5 - (1 vote)

Assalamu Alaikum I am Md. Mamunur Rahman I am an SEO Expert and Article Writer. And I am the Owner of this Website. I have Created this Website to Provide you with Accurate Information Online.

Sharing Is Caring:

Leave a Comment